প্রধান উপদেষ্টা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার সকালে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
ফেব্রুয়ারিতেই নির্বাচন : মার্কিন দূতের সঙ্গে অঙ্গীকার ব্যক্ত প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন।
ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টাবিদায় নয়, তাঁর আদর্শ বহন করতেই আমরা এখানে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ওসমান হাদি কোনো ব্যক্তিমানুষ হিসেবে বিদায় নিচ্ছেন না; তাঁর আদর্শ ও চিন্তা বাংলাদেশের মানুষের বুকের ভেতর চিরদিন জাগ্রত থাকবে।
হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন রয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৫৭ মিনিটে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।